Share this link via
Personality Websites!
আল্লাহ পাক দেখছেন:
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা মানুষের এক স্বাভাবিক স্বভাব যে, যদি আমরা একাকীত্বে গুনাহ করার সময় আমাদের পরিচিত কেউ দেখে ফেলে, তবে লজ্জায় একেবারে আমাদের মাথা নত হয়ে যায় এবং তার সামনে যাওয়াকে এড়িয়ে চলে, যদি আমরা আপন প্রতিপালকের ব্যাপারে এই মনমানসিকতা তৈরী করে নিই যে, “আল্লাহ পাক আমাদের দেখছেন” তবে এভাবে গুনাহ থেকে বাঁচার পাশাপাশি আমাদের ভেতর লজ্জাশীলতা সৃষ্টি হবে।
চোখ হিফাযতের পদ্ধতি
হযরত ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইহইয়াউল উলুমে বর্ণনা করেন: এক ব্যক্তি হযরত জুনাইদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলেন: দৃষ্টিকে নিচে রাখার ব্যাপারে আমাকে কোন্ বিষয়টি সাহায্য করবে? তিনি বললেন: এই মানসিকতা তৈরী করুন যে, যেদিকে তুমি দৃষ্টি দিচ্ছ, এর পূর্বেই তোমাকে একজন প্রত্যক্ষদর্শি (অর্থাৎ আল্লাহ পাক) দেখছেন। (ইহইয়াউল উলুম, ৫/৩২৫)
লজ্জার ফযীলত ও বেহায়াপনার সতর্কতা:
লজ্জাশীলতার অভ্যাস গড়ার জন্য বারবার লজ্জার ফযীলত ও বেহায়াপনার সর্তকতা সমূহ পড়তে থাকুন বা শুনতে থাকুন আর এ সম্পর্কে চিন্তা ভাবনা করুন, অন্যদেরকেও এই বর্ণনা শুনিয়ে তাদেরও মানসিকতা তৈরী করুন। এর উপকারীতা এরূপ হবে যে, এই বর্ণনাগুলো আমাদের মস্তিষ্কে সংরক্ষিত হয়ে যাবে আর বেহায়াপনা ও মন্দ কাজ থেকে বাঁচার লজ্জাশীলতা নসীব হবে। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami