Share this link via
Personality Websites!
মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ রয়েছে এবং পেট ও পিঠ যে যে অঙ্গ সমূহকে ঘিরে আছে, তার নিরাপত্তা দান করা আর মৃত্যু ও মৃত্যুর পর পঁেচ গলে যাওয়াকে স্মরণ করা আর আখিরাতের আকাঙ্ক্ষীরা দুনিয়ার চাকচিক্যকে ছেড়ে দেয়, তবে যে এরূপ করবে সেই আল্লাহ পাককে লজ্জার করার হক আদায় করেছে। (মুসনাদে ইমাম আহমদ, ২/৩৩, হাদীস: ৩৬৭১)
যদি আমরা সারা জীবন হাত পা-কে গুনাহে লিপ্ত রাখি, মুখকে অশ্লীল বাক্যালাপে অভ্যস্ত করি, চোখ দ্বারা কুদৃষ্টি দিতে থাকি, তবে মনে রাখবেন! এই অঙ্গই কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, যেমন; পারা ১৮, সূরা: নূর এর ২৪নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
یَّوۡمَ
تَشۡہَدُ عَلَیۡہِمۡ اَلۡسِنَتُہُمۡ
وَ اَیۡدِیۡہِمۡ وَ اَرۡجُلُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ (۲۴)
(পারা: ১৮, সূরা: নূর, আয়াত: ২৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদেরই রসনাগুলো, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো যা কিছু তারা করতো সে সম্বন্ধে;
প্রিয় ইসলামী ভাইয়েরা! ভয় করুন, এমন যেন না হয় যে, আজ যে অঙ্গসমূহ দিয়ে আমরা বেহায়াপূর্ণ কাজ করতে লজ্জাবোধ করছি না এবং র্নিদ্বিধায় আপন প্রতিপালকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই অঙ্গসমূহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমাদেরকে যেন জাহান্নামে পৌঁছিয়ে না দেয়। সুতরাং আজই সকল গুনাহ থেকে সত্যিকার তাওবা করে নিন এবং ভবিষ্যতে বেহায়াপনার সকল কাজ থেকে বাঁচার নিয়্যত করে নিন আর লজ্জাশীল হওয়ার চেষ্টা করুন। আসুন! এবার লজ্জাশীল হওয়ার কিছু পদ্ধতি শ্রবণ করি।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami