Share this link via
Personality Websites!
দ্বীনদের লজ্জাশীলতার অবস্থা এমন ছিলো যে, অশ্লীল ও মন্দ বাক্যালাপ থেকে না শুধু নিজে বাঁচতেন বরং নিজের অনুসারীদেরও অশ্লীল বাক্যালাপ করা থেকে নিষেধ করতেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এমন অনেক মানুষও পাওয়া যায়, যারা নিজেরা তো অশ্লীল বাক্যালাপ থেকে বেঁচে থাকে কিন্তু যদি কাউকে অশ্লীল বাক্যালাপ ও মন্দ কথাবার্তা বলতে শুনে, তবে তার সেই অশ্লীল বাক্যালাপ ও মন্দ কথাবার্তায় مَعَاذَ الله (আল্লাহ পাকের পানাহ) অনেক আনন্দ ও স্বাদ অনুভূত হয় আর মন্দ কথাবার্তা থেকে বারণ করার পরিবর্তে তাদের উৎসাহ দিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়। এমন লোক সম্পর্কে নবী করীম রউফুর রাহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “চার (৪) প্রকারের জাহান্নামী, যারা ফুটন্ত পানি ও আগুনের মাঝখানে দৌঁড়াদৌঁড়ি করে করে শাস্তি ও ধ্বংসের প্রার্থনা করতে থাকবে। এদের মধ্যে একজন সেই ব্যক্তি হবে, যার মূখ থেকে পুঁজ এবং রক্ত প্রবাহিত হবে। জাহান্নামীরা বলবে: “এই দূর্ভাগার কি হলো! আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দিচ্ছে?” বলা হবে: “এই দূর্ভাগা মন্দ ও খারাপ কথাবার্তার দিকে মনোযোগী হতো, এর থেকে মজা নিতো যেমন; যৌন মিলনের কথায়।”
(ইত্তিহাফুস সা’দাত লিয যুবাইদী, ৯/১৮৭)
হযরত শুয়াইব বিন আবি সাঈদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; তিনি বলেন: “যে নির্লজ্জতার কথায় স্বাদ গ্রহণ করে, কিয়ামতের দিন তার মূখ থেকে পুঁজ ও রক্ত প্রবাহিত হতে থাকবে।” (প্রাগুক্ত, ৮৮১ পৃষ্ঠা)
কুকুরের আকৃতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! কামভাবের প্রশান্তির জন্য তোমার বিয়ে, আমার বিয়ে বলে নির্লজ্জপূর্ণ প্রলাপকারী নাটকের ভক্ত, অশ্লীল সিনেমা অবলোকনকারী, সিনেমা হলে গমনকারী,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami