Share this link via
Personality Websites!
পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর অধিক হারে দরূদ শরীফ পাঠ করে।
(আল হাভী লিল ফাতাওয়া ২/৪৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ
الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন!
* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো *
আদব সহকারে বসবো
* বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اِنْ شَآءَ الله আজ আমরা এ সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার বয়ানে বুযুর্গগণের লজ্জাশীলতা সম্পকীর্ত ঘটনাবলী শ্রবণ করবো। যেমনিভাবে,
তাদেরকে তো ফিরিশতারাও লজ্জা করতো
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত, তিনি বলেন: একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার চাদর জড়িয়ে নিজের বিছানায় উপবিষ্ট ছিলেন। এই সময় আমীরুল মুমীনিন আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে ভেতরে আসার অনুমতি চাইলেন, তখন হুযুর পুরনূর صَلَّی اللهُ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami