Share this link via
Personality Websites!
দরজা ইত্যাদি দিয়ে তাদের ঘরের ভিতর উঁকি দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করেছেন?
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অহেতুক ও অশ্লীল বাক্যালাপ
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ফিৎনা ফ্যাসাদের যুগে যেখানে আমাদের অধিকাংশই বেহায়া ও নির্লজ্জতায় ভরা বিভিন্ন কাজে ব্যস্ত দেখা যায়, সেখানে অহেতুক বাক্যালাপ ও অশ্লীল কথাবার্তাও আমাদের সমাজে এমনভাবে প্রসার হয়ে গেছে যে, আমাদের যেকোন বৈঠকেই এই গুনাহ থেকে বাঁচা খুবই কষ্টকর, যেখানে কয়েকজন বন্ধু একত্রিত হয়ে হাসি-ঠাট্টা শুরু করে আর কয়েক ঘন্টা পর্যন্ত আখিরাতের পরিণতির বিষয়ে নির্ভয় হয়ে অহেতুক ও অশ্লীল বাক্যালাপে মগ্ন থাকে, তাদের এই বিষয়ে একেবারে চিন্তা থাকে না যে, আমাদের এই কথাবার্তা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হতে পারে, তিনি তো আমাদের এরূপ কথাবার্তা করতে নিষেধ করেছেন, যেমন; পারা ১৪, সূরা নাহল এর ৯০নং আয়াতে ইরশাদ হচ্ছে:
وَ یَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ الۡمُنۡکَرِ
(পারা: ১৪, সূরা: নাহল, আয়াত: ৯০)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কথা ও অবাধ্যতা থেকে;
আমাদেরও উচিৎ আল্লাহ পাকের এই হুকুমের উপর আমল করে তাঁর সন্তুষ্টি ও সন্তোষজনক কাজে জীবন অতিবাহিত করা আর তাঁর অসন্তুষ্টি মূলক কাজ থেকে বেঁচে পরিপূর্ণ মু’মিন হওয়ার চেষ্টা করা, কেননা হুযুর নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইরশাদ অনুযায়ী, মুমিন দোষ অন্বেষনকারী, লানত প্রদানকারী, অশ্লীল ক্যালাপকারী ও বেহায়া হতে পারে না। (সুনানে তিরমিযী, কিতাবুল বিররে ওয়াস সিলা, ৩/৩৯৩, হাদীস: ১৯৮৪) আমাদের বুযুর্গানে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami