Share this link via
Personality Websites!
দৃষ্টিকে সংযত রাখার মানসিকতা সম্পন্ন ব্যক্তি অনেক কম, কম এবং কম।
اَلْحَمْدُ لِلّٰه আমীরে আহলে সুন্নাত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বর্তমান যুগে পূর্ববর্তী বুযুর্গদের رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ চরিত্রের উপর না শুধু তিনি নিজে আমল করছেন বরং নিজের অনুসারীদের, মুরীদদের ও ভালবাসা পোষণকারীদেরও এই নেককার ব্যক্তিদের অনুসরণের উৎসাহ প্রদান করে খাদাভীরুতা, লজ্জা ও দৃষ্টিকে সংযত করার মানসিকতা দিতেই থাকেন। যেমন;
একবার তিনি دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আরব আমিরাত থেকে করাচী আসার পূর্বে দৃষ্টিকে সংযত রাখা সম্পর্কে একক প্রচেষ্টা সম্বলিত এক ই-মেইল (E-mail) নিজের বড় শাহাযাদা ও উত্তরসূরী হযরত মাওলানা আলহাজ্ব আবু উসাইদ উবাইদ রযা আত্তারী মাদানী مَدَّ ظِلُّه الْعَا لِي কে প্রেরণ করেন, যার কিছু অংশ এখানে পেশ করছি:
اِنْ شَآءَ الله বৃহস্পতি ও শুক্রবারে মধ্যবর্তি রাতে চ.ও.অ যোগে রাত প্রায় ১২টার দিকে রওয়ানা হবো আর اِنْ شَآءَ الله রাত তিনটার দিকে করাচী এয়ারপোর্টে (Airport) পৌঁছে যাবো। যেহেতু এয়ারপোর্টে (Airport) বেপর্দা নারীতে ভরা নষ্ট পরিবেশ তাই মানসিকতা এমন যে, আমি এয়ারপোর্টে (Airport) কাউকেই আসতে বলবো না, কেননা আমার বলাতে সবাই আসবে আর কুদৃষ্টি থেকে বাঁচতে পারবে না আর আখিরাতে আমাকেও যেন এর হিসাব দিতে না হয় যে, তুমি যখন অবস্থা সম্পর্কে জানতে যে, সবাই চোখের হিফাযত করতে পারবে না, তবে কেন নিজের নফসকে খুশি করতে লোকদেরকে এয়ারপোর্টে (Airport) জমা করেছো? হায়! হিসাবের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই, আমি সকল গুনাহ থেকে বারবার তাওবা করেছি, আপনাকে সাক্ষী রেখেও তাওবা করছি। অটল থাকার জন্য দোয়া করবেন। কিন্তু
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami