Share this link via
Personality Websites!
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাকের সন্তুষ্টি দু’চোখ থেকেও প্রিয়
আপন যুগের প্রসিদ্ধ ওলী হযরত ইউনুস বিন ইউসুফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যুবক অবস্থায় ছিলেন, অধিকাংশ সময় মসজিদেই কাটাতেন, একবার মসজিদ থেকে ঘরে ফিরার সময় হঠাৎ এক নারীর প্রতি দৃষ্টি পড়লো আর অন্তর তার দিকে ঝুঁকে গেলো কিন্তু সাথে সাথেই লজ্জিত হয়ে তাওবা করলো আর আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করলো: “হে আমার পাক পরওয়ারদিগার! চোখ যদিও অনেক বড় নেয়ামত, কিন্তু এখন আমার ভয় হচ্ছে যে, এটা যেন আমার ধ্বংসের কারণ হয়ে না যায় আর আমি এর কারণে আযাবে পতিত হয়ে না যায়, হে আমার মালিক! তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও, সুতরাং তাঁর দোয়া কবুল হলো আর তিনি অন্ধ হয়ে গেলেন। (উয়ুনুল হিকায়াত, ১৬৫ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমাদের পূর্ববর্তী বুযুর্গগণ رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ اَجْمَعِیْن কিরূপ লজ্জা সম্পন্ন ছিলেন যে, যদি কোন নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, তবে সাথে সাথেই দৃষ্টি ঝুঁকিয়ে নিতেন আর আল্লাহ পাকের দরবারে তাওবা ও ইস্তিগফার করতেন, কিন্তু আফসোস! আউলিয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর অনুসারী, তাঁদের ইসালে সাওয়াবের ইজতিমার আয়োজনকারীতো অনেক, কিন্তু তাঁদের পবিত্র চরিত্রের উপর আমল করার চেষ্টাকারী অনেক কম বরং একেবারেই কম, দৃষ্টিকে হিফাযতকারী অনেক কম, লজ্জাশীল অনেক কম, “আল্লাহ পাক দেখছেন” এই মনোভাবকারী অনেক কম, “আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবলোকন করছেন” এই মনোভাবকারীও অনেক কম, আখিরাতকে ভয়কারী অনেক কম, আখিরাতের আযাবকে মনে করে গুনাহ বর্জনকারী অনেক কম,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami