Share this link via
Personality Websites!
ভবিষ্যতে আর কখনো উপরের দিকে দেখবো না
হযরত মাজমাআ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার উপরের দিকে তাকালে একটি ছাদে কোন মহিলার প্রতি দৃষ্টি পড়ে গেলো। সাথে সাথেই দৃষ্টি নিচে করে নিলেন এবং এমনভাবে লজ্জিত হলেন, আর দৃঢ় সংকল্প করে নিলেন যে, ভবিষ্যতে আর কখনো উপরের দিকে তাকাবো না। (ইহইয়াউল ঊলুম, ৫/১৪১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! লজ্জা খুবই মহান একটি গুণ, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে বর্তমান সময়ে গুনাহের নিত্য নতুন পদ্ধতি যেন আত্মসম্মান বোধের জানাযা পড়িয়ে দিলো। লজ্জার চাদর ছিড়ে ছিন্নভিন্ন করে ফেলেছে, মোবাইল, ইন্টারনেট, স্যোসাল মিডিয়ার (Social Media) মাধ্যমে জানি না কেমন ভাবে অনৈসলামিক রীতিতে একে অপরের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করে আখিরাতে ধ্বংসের সামগ্রী জমা করছে। জ্বি হ্যাঁ! আজকাল শুধু একে অপরের সাথে কথা বলাতে সীমাবদ্ধ নয় বরং একে অপরকে ছবিও পাঠাতে থাকে, এখন তো مَعَاذَ اللہ (আল্লাহ পাকের পানাহ) বিশেষ দিনগুলোতে যেমন; কখনো ঈদে বা বিজয় দিবসের নামে, কখনো “নববর্ষ” এর নামে কখনোবা সন্তানের জন্মদিনের নামে অনুষ্ঠান আয়োজন করে গান-বাজনা শুনে থাকে, যেন বেহায়াপনা ও নির্লজ্জতা চরম শিখরে পৌঁছে যায়, مَعَاذَ الله (আল্লাহ পাকের পানাহ) বেপর্দা নারীরা সেজেগুঁজে যেন প্রদর্শনের দাওয়াত দিচ্ছে। এখন ভ্রমন করা বাসে হোক বা ট্রেনে, কোচে হোক বা উড়োজাহাজে, সর্বত্রই বেহায়াপনা ও নির্লজ্জতার দৃশ্যাবলী থেকে নিজেকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদের ঈমান হিফাযত করুক, মুখ, চোখ, কান ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে হিফযত নসীব করুক।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami