Share this link via
Personality Websites!
“পর্দা” ঠিক রেখেছেন। কিন্তু আফসোস! আমাদের সমাজে পর্দাকে مَعَاذَ الله (আল্লাহ পাকের পানাহ) বোঝা মনে করা হয়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নারীদের বেপর্দা বাজারে ও পার্কে যাওয়ার কারণে বেহায়া ও নির্লজ্জতা আরো বেশি বেড়ে চলেছে আর এই বেপর্দার জন্য পুরুষদের মধ্যে কুদৃষ্টিও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ আমাদের যুব সমাজ কুদৃষ্টিতে অভ্যস্থ হয়ে যাচ্ছে, তারা এই মন্দ উদ্দেশ্যে গলি-মহল্লা, বাজার, শপিং সেন্টার, পার্ক, স্কুল, কলেজ মোটকথা যেখানেই বেপর্দা নারীদের সমাগম হয়, সেখানে ঘুর ঘুর করে ঘুরে বেড়াই, খুব কুদৃষ্টি দিয়ে থাকে আর নিজের দুনিয়া ও আখিরাতের ধ্বংসের পথ অবলম্বন করে। মনে রাখবেন! কুদৃষ্টি দেয়া মানুষের কাজ নয় বরং শয়তানের কাজ। আসুন! কুদৃষ্টির নিন্দা সম্পর্কীত হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ৩টি বাণী শ্রবণ করি:
(১) اَلْمَرْاَةُ عَوْرَةٌ فَاِذَا خَرَجَتْ اِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ অর্থাৎ নারী হচ্ছে আউরাত (অর্থাৎ লুকোনোর জিনিস), যখন সে বের হয় তখন শয়তান তাকে উঁকি দিয়ে দেখে। (তিরমিযী, ২/৩৬২, হাদীস: ১১৭৬)
(২) زِنَا الْعَيْنِ النَّظَرُ অর্থাৎ চোখের যেনা হলো দেখা।
(আবু দাউদ, কিতাবুন নিকাহ, ২/৩৫৮, হাদীস: ২১৫২)
(৩) দৃষ্টি হচ্ছে ইবলিশের তীর সমুহের মধ্যে বিষাক্ত একটি তীর, ব্যস! যে ব্যক্তি আমার ভয়ে তা বর্জন করলো তবে আমি তাকে এমন ঈমান দান করবো, যার মিষ্টতা সে তার অন্তরে পাবে।
(মু’জামুল কবীর, ১০/১৭৩, হাদীস: ১০৩৬২)
হযরত ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ “মিনহাজুল আবেদীন” এ বলেন: হযরত ঈসা عَلَیۡہِ السَّلَام থেকে বর্ণিত: নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও, কেননা কুদৃষ্টি অন্তরে কামভাবের বীজ বপন করে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami