Share this link via
Personality Websites!
দেখেছি যে, জানাযার সাথে গাছের ডাল বেঁধে দোলনার মতো বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেয়া হয়েছিলো। অতঃপর তারা খেজুরের ডাল আনিয়ে, তা জুড়ে তার উপর কাপড় লাগিয়ে খাতুনে জান্নাত رَضِیَ اللهُ عَنْہَا কে দেখালেন। তিনি খুবই খুশি হলেন এবং ঠোঁটে মুচকি হাসি এসে গিয়েছিলো। ব্যস! এই এক মুচকি হাসি ছিলো যা হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী ওফাতের পর একবারই দেখা গিয়েছিলো। (জাযবুল কুলুব, ১৫৯ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله! দুনিয়ার চোখ লজ্জাশীলতার এমন এক অসাধারণ দৃশ্য সম্ভবত আর দেখেইনি, তারপরও প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী ওফাতের পর জীবনভর প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিরহ প্রাধান্য বিস্তার করেছিলো, কিন্তু তারপরও তিনি رَضِیَ اللهُ عَنْہَا শেষ নিঃশ্বাস পর্যন্ত লজ্জার চাদর শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন। তাঁর শুধু এই ভাবনাই ছিলো যে, যেন মৃত্যুর পর আমার কাফন কোন পর-পুরুষের নজরে না পড়ে।
উম্মে খাল্লাদের পর্দা
এমনিভাবে সাহাবীয়ায়ে রাসুল হযরত উম্মে খাল্লাদ رَضِیَ اللهُ عَنْہَا এর এক ঘটনা রয়েছে, এক যুদ্ধে তাঁর ছেলে শহীদ হয়ে গেছে। তিনি رَضِیَ اللهُ عَنْہَا এ ব্যাপারে জানার জন্য চেহারায় নেকাব লাগিয়ে পর্দা সহকারে বারগাহে রিসালত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এ উপস্থিত হলেন। এতে কেউ আশ্চার্য হয়ে বললেন: এমন মুহুর্তেও আপনি মুখে নেকাব পড়ে আছেন! তিনি رَضِیَ اللهُ عَنْہَا বলতে লাগলেন: আমি সন্তান হারিয়েছি ঠিকই, কিন্তু লজ্জা-শরমতো হারায়নি। (সুনানে আবি দাউদ, ৩য় খন্ড, ৯ পৃষ্ঠা, হাদীস: ২৪৮৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! পর্দা করার অবস্থা যে, সন্তান শহীদ হওয়ার পরও উম্মে খাল্লাদ رَضِیَ اللهُ عَنْہَا
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami