Share this link via
Personality Websites!
বাজার, সমাজ, অফিসার ইত্যাদির সাহায্য ও উৎসাহ অনেকাংশেই (অন্তর্ভূক্ত) থাকে।
(সীরাতুল জীনান ১/২৭০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরকে আমাদের পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও সকল মুসলমানের সংশোধনের চেষ্টা করা উচিৎ আর তাদের ইসলামী শিক্ষা অনুযায়ী শরয়ী পর্দা করার মানসিকতা তৈরী করা উচিৎ, কেননা ইসলাম এমনই এক জীবন বিধান যা মহিলাদের সম্মান ও মহত্বের রক্ষক, এই জন্যই তো তাদের ঘরের চার দেয়ালের মধ্যে থেকে গৃহস্থালি কাজের পাশাপাশি সন্তানের উত্তম শিক্ষা ও চরিত্র গঠনের দায়িত্ব অর্পন করা হয়েছে। সুতরাং এই বিষয়ে পারা ২২, সূরা: আহযাব এর ৩৩ নং আয়াতে ইরশাদ হচ্ছে:
وَ قَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَ لَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ الۡاُوۡلٰی
(পারা: ২২, সূরা: আহযাব, আয়াত: ৩৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নিজেদের ঘরসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহেলী যুগের পর্দাহীনতা।
অপর এক জায়গায় ইরশাদ হচ্ছে: পারা: ১৮, সূরা: নূর, আয়াত: ৩১
وَ قُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَ یَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَ لَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا وَ لۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ ۪ وَ لَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ
(পারা: ১৮, সূরা: নূর, আয়াত: ৩১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর মসুলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে এবং নিজেদের সতীত্বকে হেফাযত করে আর নিজেদের সাজ-সজ্জাকে প্রদর্শন না করে, কিন্তু যতটুকু স্বাভাবিক ভাবেই প্রকাশ পায় এবং মাথার কাপড় যেন আপন গ্রীবা ও বক্ষদেশের প্রতি ঝুলানো থাকে আর আপন সাজ-সজ্জাকে যেন প্রকাশ না করে,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami