Share this link via
Personality Websites!
তায়্যিবা তাহিরা رَضِیَ الله عَنْہَا হতে বর্ণিত, আল্লাহ পাকের আখেরী নবী صَلَّی الله عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: یَوْمُ النَّحْر (তথা কুরবানী দিন) মানুষের আমলসমূহে আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো (কুরবানীর পশুর) রক্ত প্রবাহিত করা। নিশ্চয় কুরবানীর পশু কিয়ামতের দিন সেটার শিং, পশম ও খুরসহ সাথে নিয়ে উঠবে এবং নিশ্চয় (কুরবানীর পশুর) রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের দরবারে উচ্চ স্থানে পৌঁছে যায়।(তিরমিযী, ৩৮৩, হাদিস: ১৪৯৩)
نشانی ہے وفا کی اور اِک نعمت ہے قربانی
خُدا کے دوست ابراہیم کی سُنّت ہے قربانی
مسلمانو! کبھی قربانی سے پیچھے نہیں ہٹنا
وقارِ دِین ہے، اسلام کی شوکت ہے قربانی
নিশানী হ্যা ওয়াফা কী আওর এক নেমত হ্যা কুরবানী
খোদা কে দোস্ত ইব্রাহীম কি সুন্নাত হ্যা কুরবানী
মুসলমানো! কভী কুরবানী সে পিছে নেহী হটনা
ওয়াকারে দ্বীন হ্যা, ইসলাম কি শওকত হ্যা কুরবানী
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی الله عَلٰی مُحَمَّد
কুরবানী করার ক্ষেত্রে মনের অবস্থার গুরুত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم লক্ষ লক্ষ মুসলমান কুরবানী করার সৌভাগ্য অর্জন করবে, আল্লাহ পাক সকলের কুরবানী তাঁর মহান দরবারে কবুল করুক। এই কথাটি মস্তিষ্কে বসিয়ে নিন যে, কুরবানী কবুল হওয়ার সবচেয়ে যেই জিনিসটির গুরুত্ব বেশি, সেটা হলো আপনার মনের অবস্থা। আল্লাহ পাক কুরআন মাজীদে ইরশাদ করেছেন:
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَ لَا دِمَآؤُهَا وَ لٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْؕ-
(পারা ১৭, সূরা হজ্ব, আয়াত ৩৭)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami